সেদিন রাতে
সেদিন রাতে
শেয়ালদা-তে
কিসের টানে
ঊর্দ্ধপানে
হাজার মানুষ
হচ্ছে বেঁহুশ।
এই গরমে
প্ল্যাটফরমে
আকাশ জুড়ে
পর্দা ফুঁড়ে
দেখছি সিন্
ত ধিন ধিন।
নেইকো তাড়া
বাড়ি ফেরা
খিদের পেটে
ফিরছি লেটে
রাত নিঃঝুম
দিচ্ছি ঘুম।